ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

তানোরে গরুর বদলে ঘোড়া দিয়ে বোরো জমিতে হালচাষ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২২-২-২০২৬ রাত ১১:৩৪

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হাল চাষ। নতুন করে শুরু হয়েছে গরুর বদলে ঘোড়া দিয়ে জমি চাষের কাজ। বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় গরুর বদলে ঘোড়া দিয়ে জমি চাষ করা হচ্ছে। জমিতে ধান রোপনের আগে কয়েকবার চাষ ও শেষে মই দিয়ে সমতল করা হয়। তার পরেই শুরু হয় বোরো রোপন। জমি সমতল কাজে গরু দিয়ে মই দিয়ে থাকেন কৃষকরা। মই দেওয়া কাজে দুটি গরু ব্যবহার করা হত।কিন্তু ব্যতিক্রম কৃষক আলতাফ। সে গরুর বিপরীতে দুটি ঘোড়া দিয়ে জমি সমতল বা মই দেওয়ার কাজ করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন বরেন্দ্র অঞ্চল জুড়ে।।সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ঘোড়া দিয়ে জমি সমতলের ভিডিও প্রকাশ পায়। সাথে সাথে নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয় দৃশ্যটি।কৃষক আতাউরের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন( ইউপির) কৃঞ্চপুর কচুয়া গ্রামে। সম্প্রতি এমন ভিডিও ফেসবুকে দেখা যায়। উপজেলার জনসাধারনের জীবিকার প্রধান উপায় কৃষি চাষাবাদ। যার কারনে চাষাবাদে নতুন নতুন কিছু না কিছু লক্ষ করা যায়। তবে ঘোড়া দিয়ে মই দেওয়ার ঘটনা খুবই কম।জানা গেছে, উপজেলার আনাচে কানাচে বোরো রোপনে প্রচুর ব্যস্ত সময় পার করছেন বাংলার কৃষকরা। জমি চাষ ও সমতলের জন্য বিগত সময়ে ভরসা ছিল গরু দিয়ে হাল চাষ। জমিতে কয়েক বার চাষ দেওয়ার পর সমতল করার জন্য মই টানা হয়। এই মই টানতে দুটি গরুর প্রয়োজন। যে ভাবে হাল চাষ হয়, একই ভাবে দুটি গরুর মাধ্যমে মই টেনে সমান করা হয়। দুটি গরু ও একজন মানুষে সমান করে। কালের বিবর্তনে এসব অতীত বলায় চলে। তবে গরু দিয়ে বোরো মৌসুমে জমি চাষ ও সমান করা হয়। বর্তমানে এর সংখ্যা খুবই কম। বেশির ভাগ ক্ষেত্রে চাষের জন্য পাওয়ার টিলার ব্যবহার করা হয়। শুধু সমান করার জন্য মই টানা হয় গরু দিয়ে। কিন্তু কৃষক আলতাব তার ঘোড়া দিয়ে মই টেনে জমি সমান করছেন। যা রীতিমত সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি শখের বসে ঘোড়া কিনে জমি চাষের কাজে লাগিয়েছেন।কৃষক আলতাব জানান, জমি চাষ করার পর সমান করার জন্য অনেকের কাছে ধরনা দিয়েছিলাম। জমি রোপনের ভরা মৌসুমে সবাই ব্যস্ত। নিজের ঘোড়া আছে, চিন্তা করে দেখলাম একাজ তো ঘোড়া দিয়ে সম্ভম। এমন ভাবনা চিন্তা থেকে ঘোড়ার সাহায্যে মই দেওয়া হয়েছে।উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, ঘোড়া দিয়ে মই টেনে জমি সমতল করার ঘটনা খুবই কম। অনেকে ফোন করে বলেছে, পরে দেখলাম মই টানতে দুটি গরু ও একজন মানুষ লাগে। সে ক্ষেত্রে কৃষক আলতাব একটি ঘোড়া দিয়ে মই টেনে জমি রোপনের জন্য সমতল করেছেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী

যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

মিরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন