ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ৪:২৫

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রোববার বেলা ১১টার দিকে  উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে বাই সাইকেল চালিয়ে যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ডাকবাংলো পিকনিক কর্ণারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি  উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো.আনোয়ার হোসাইন, সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ, মডেল থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, জিয়া পরিষদের সভাপতি এমএ জব্বার, এনসিপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুব উন্নয়ন কার্যালয়ের নাফিসসহ   উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে যুব উন্নয়নে যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ৫জনকে ৫ লাখ টাকা ও প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজকরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ, সচেতন ও কর্মমুখী যুবসমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক বিতরণ ও উদ্যোক্তা স্টল প্রদর্শনী

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী

যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী