ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে জিডি

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ৪:২২

নোয়াখালীর কবিরহাটে স্থানীয় মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে মুভি বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি শাদাত হোসেনকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

জিডি ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া এলাকার কালামুন্সি বাজারে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন—স্থানীয় স্কুল শিক্ষক আবুল কাশেম ওরফে পারভেজ, রফিক উল্যাহ, সাগর, জাহাঙ্গীর ও সোলাইমান। ভুক্তভোগী সাংবাদিকের দাবি, মসজিদের ইমামের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত পারভেজ ও রফিক উল্যাহ কাঠের বাটাম ও লাঠি দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় অন্য তিনজনও মারধরে অংশ নেন এবং তাঁকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করেন।

তবে মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে অভিযুক্ত স্কুল শিক্ষক পারভেজ দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি সাংবাদিকের শরীরে থাকা আঘাতের চিহ্নগুলো সাজানো ও তিনি নিজে তৈরি করেছেন বলেও মন্তব্য করেন পারভেজ।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, মসজিদ সংক্রান্ত বিরোধের জেরে মারধর ও হুমকির অভিযোগে এক সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগটি তদন্তাধীন রয়েছে; বিষয়টি খতিয়ে দেখে সত্যতার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তাঁরা।

এমএসএম / এমএসএম

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক বিতরণ ও উদ্যোক্তা স্টল প্রদর্শনী

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী

যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী