ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ৪:২৪

চট্টগ্রামের পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী নুর হোসেন। রোববার (১ নভেম্বর) সকালে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তিনি মামলা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার আসামিরা হলেন পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবেদুজ্জমান আমিরী, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি রবিউল হোসেন, অর্থ সম্পাদক এবং দৈনিক জনকণ্ঠ ও সুপ্রভাতের প্রতিনিধি বিকাশ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দেশ টিভির প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী, সদস্য ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি আ.ন.ম. সেলিম এবং চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি গোলাম কাদের।

মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ জুন সাংবাদিক নুর হোসেন বাদী হয়ে ১৭/২৬ নম্বর মামলাটি দায়ের করেন। পরবর্তী সময়ে কয়েকজনের প্ররোচনায় মামলাটি দায়ের করা হয়েছিল বলে উপলব্ধি করেন বাদী। সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি ও পেশাগত ঐক্য বিনষ্টের আশঙ্কা থেকে তিনি মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শুনানিতে অংশ নেওয়া অ্যাডভোকেট শাহীনা আকতার জানান, আদালত মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ করে পটিয়া থানা-পুলিশকে বিনা মন্তব্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে সব পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি। এ ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পটিয়া প্রেস ক্লাবের নির্বাচিত কমিটি গত ১ জুন থেকে দায়িত্ব পালন করে আসছে বলেও জানান তিনি।

মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটির আইনি প্রক্রিয়ার অবসান ঘটল।

এমএসএম / এমএসএম

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক বিতরণ ও উদ্যোক্তা স্টল প্রদর্শনী

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী

যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী