মিরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্যাপন
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ, সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান, চারা বিতরণ, বৃক্ষরোপণ এবং দুই দিনব্যাপী যুব মেলার আয়োজন করা হয়।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কবুতর উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর এক বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়, যা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ সূত্রধর, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল। উদ্যোক্তাদের মধ্য থেকে আরাফাতুল হাসান এবং আত্মকর্মীদের পক্ষে ইমাম হোসেন সভায় বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় অগ্রযাত্রার মূল ভিত্তি যুবসমাজ। আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি বেকারত্ব দূরীকরণে তরুণ প্রজন্মকে কেবল সনাতন চাকরির পেছনে না ছুটে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে শ্রেষ্ঠ আত্মকর্মী হিসেবে ইমাম হোসেন ও শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে আরাফাতুল হাসানসহ বিভিন্ন ক্যাটাগরিতে সফল তরুণদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে যুব ঋণের চেক, শিক্ষাগত সনদ ও ফলদ-বনজ গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারা রোপণ করেন এবং সেখানে শুরু হওয়া দুই দিনব্যাপী যুব মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক বিতরণ ও উদ্যোক্তা স্টল প্রদর্শনী
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত
মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী
যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ
তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন
শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ
পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী
হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি
পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা
সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই
নাচোলে জাতীয় যুব দিবস পালিত