ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত


আসাদুজ্জামান  photo আসাদুজ্জামান
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ৪:২৩

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য প্রয়াত আলহাজ্ব মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর ২০২৬) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক স্মরণসভা, কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আধুনিক ঝিনাইদহের রূপকার হিসেবে পরিচিত এই বর্ষীয়ান রাজনীতিবিদের স্মরণসভায় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদ, জেলা যুবদল নেতা সাইফ মাহমুদ মামুনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা ও প্রয়াত মসিউর রহমানের দীর্ঘদিনের বিশ্বস্ত রাজনৈতিক সহচর আব্দুল আলিম। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত আলহাজ্ব মসিউর রহমানের দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ঝিনাইদহের অবকাঠামোগত উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আলোচনা শেষে নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক বিতরণ ও উদ্যোক্তা স্টল প্রদর্শনী

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী

যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী