ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ৪:২২

পটুয়াখালীতে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা, সন্ত্রাসীদের হুমকি ও সরকারি ঘর বরাদ্দের কার্যক্রম সম্পন্ন না করার অভিযোগে আমরণ অনশনে বসেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার আলী হাওলাদার। নিজের বসতভিটায় নিরাপদে বসবাসের নিশ্চয়তা এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এ কর্মসূচি পালন করছেন তিনি।

রোববার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনে বসেন ৭৬ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা। তাঁর মুক্তিযোদ্ধা আইডি নম্বর ৬০৩০১০১৫৬। 

পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন ফেরিঘাট এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন। এ ছাড়া একাধিকবার হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন তিনি। সরকারি ঘর বরাদ্দ পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারণে ঘরের কাজ সম্পন্ন হচ্ছে না বলে অভিযোগ তাঁর।
এ ঘটনায় গত চলতি বছরের ১৪ সেপ্টেম্বর  বিকেল সাড়ে তিনটার দিকে পটুয়াখালী পৌরসভার পুরাতন ফেরিঘাট এলাকায় তাঁর বসতঘরে হামলা করা হয়েছে। এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগে বিবাদী হিসেবে স্থানীয় কামাল গাজী (৫০), ফারুক গাজী (৪৫), শামীম (৪০), লিটন (৫৫) এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদার বলেন, “আমি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য যুদ্ধ করেছি। অথচ আজ নিজের বসতভিটায় নিরাপদে বসবাস করতে পারছি না। দীর্ঘদিন ধরে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। সরকারি ঘর বরাদ্দ পেলেও সন্ত্রাসীদের বাঁধায় ঘরের কাজ সম্পন্ন হচ্ছে না। আমি আমার বসতভিটায় নিরাপদে থাকার নিশ্চয়তা চাই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছা বলেন, মুক্তিযোদ্ধাকে যে জমি দেওয়া হয়েছে, সেই জমির মালিক তিনি নন। জমিটি তাঁর না হওয়ায় ঘরের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তাঁর নিজস্ব কোনো জমি থাকলে সেখানে আবেদন করার জন্য তাঁকে বলা হয়েছে। তবে তিনি এখনো আবেদন করেননি বলে জানান ওই কর্মকর্তা।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের জানান , অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 

এদিকে জেলা প্রশাসক চৌধুরী আশরাফ করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। জেলা প্রশাসকের কার্যালয়ে গণমাধ্যমকর্মীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ নিউজ লেখা পর্যন্ত, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  অনশনে বসে আছে তিনি। বসতভিটায় নিরাপদে বসবাসের নিশ্চয়তা, সরকারি ঘরের কার্যক্রম সম্পন্ন এবং হামলা ও হুমকির বিচার দাবিতে আমরণ অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদার।

এমএসএম / এমএসএম

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক বিতরণ ও উদ্যোক্তা স্টল প্রদর্শনী

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী

যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী