ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ৪:২৫

​‘দক্ষ যুব গড়বে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শরণখোলার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

​সকালে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

​র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজোয়ান ইফতেখারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “যুবসমাজ একটি জাতির সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। দেশের সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক পরিবর্তনে যুবকদের ভূমিকা অপরিসীম। যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কর্মমুখী ও কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সহজ শর্তে ঋণ সহায়তাসহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।”

​তিনি আরও বলেন, “চাকরির পেছনে না ছুটে যুবকদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির। এ ছাড়া শরণখোলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যুবকদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজোয়ান ইফতেখার বলেন, “শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, অর্জিত দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। সরকারি সুযোগ-সুবিধা ও ঋণ সহায়তা যথাযথভাবে ব্যবহার করে আত্মনির্ভরশীল হতে হবে।” তিনি যুবকদের সময়নিষ্ঠা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের তাগিদ দেন।

​অনুষ্ঠান শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সফল উপকারভোগীদের মাঝে ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে গাছের চারা বিতরণ এবং পরিবেশ সুরক্ষায় উপজেলা চত্বরে গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীমসহ অন্যান্য অতিথিরা।

​উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক বিতরণ ও উদ্যোক্তা স্টল প্রদর্শনী

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী

যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী