ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ৪:২১

এতিম সন্তানকে নিয়ে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন এক অসহায় নারী। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে দিনমজুরি করে সন্তানকে বাঁচিয়ে রাখার এই করুণ চিত্র নজরে আসার পর এগিয়ে আসেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিশিষ্ট সমাজসেবক হাজী আকবর হোসেন (আকবর ডুবাই)। তাঁর ব্যক্তিগত অর্থায়নে নবনির্মিত একটি পাকা বসতঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের বাড়িতে ‘আকবর ডুবাই সমর্থক গোষ্ঠী’র উদ্যোগে এ ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাজী আকবর হোসেনের সভাপতিত্বে এবং চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চর ওয়াপদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নোয়াখালী জেলা সহ-সভাপতি সোহরাব মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইভান জাহেদ, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মিরাজ উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, যুবদল নেতা শরিয়ত উল্যাহ ও মোহাম্মদ রুবেল এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল সাত্তার প্রমুখ।

স্থানীয়রা জানান, হাজী আকবর হোসেন দীর্ঘদিন ধরে অত্র ইউনিয়নে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তিনি এর আগে এলাকায় শতাধিক সুপেয় পানির নলকূপ স্থাপন, বহু গৃহহীনকে ঘর নির্মাণ, দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহে সহায়তা, অসহায়দের চিকিৎসা ও আর্থিক অনুদান প্রদান এবং এলাকার বেকার যুবকদের প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থাসহ নানাবিধ মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন।

নতুন ঘরের চাবি হাতে পেয়ে আবেগাপ্লুত সুবিধাভোগী সুমি বেগম বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি নাবালক সন্তানকে নিয়ে ভাঙা ঘরে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে দিন কাটাচ্ছিলেন। রাস্তার শ্রমিকের কাজ করে কোনোমতে পেট চালালেও ঘর তোলার সামর্থ্য ছিল না। আকবর ডুবাই তাঁর এই অসহায়ত্ব দূর করে নতুন ঘর উপহার দেওয়ায় তিনি তাঁর প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক বিতরণ ও উদ্যোক্তা স্টল প্রদর্শনী

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী

যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী