শপথের পরই হাসপাতালে এমপি হাজী মুজিব:
প্রথম কর্মসূচিতে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, রোগীদের সঙ্গে সাক্ষাৎ ও দুধ বিতরণ
জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ঢাকায় শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরেই ভিন্ন বার্তা দিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। সংবর্ধনা কিংবা রাজনৈতিক আনুষ্ঠানিকতার পরিবর্তে তাঁর প্রথম গন্তব্য ছিল শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উদ্দেশ্য ছিলো জনগণের চিকিৎসাসেবার বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শন।
রোববার দুপুরে শ্রীমঙ্গলে প্রবেশমুখে অবস্থিত চা কন্যা ভাস্কর্যের সামনে দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি সংক্ষিপ্ত শহর প্রদক্ষিণ শেষে নির্ধারিত পথসভা বাতিল করে সরাসরি হাসপাতালে যান। হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছে নেতাকর্মীদের বাইরে রেখে তিনি একাই ভেতরে প্রবেশ করেন।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। কারও শয্যার পাশে দাঁড়িয়ে, কারও হাতে হাত রেখে শোনেন তাঁদের অভিজ্ঞতা, অভিযোগ ও প্রত্যাশার কথা। রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের মাঝে গরুর দুধ বিতরণ করেন। রোগীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। তাঁরা জনবল সংকট, শয্যার অভাব, চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতা এবং একটি মাত্র অ্যাম্বুলেন্স দিয়ে পুরো এলাকার সেবা প্রদানের সমস্যার কথা তুলে ধরেন।
পরিদর্শন শেষে মুজিবুর রহমান চৌধুরী বলেন,'এই এলাকার মানুষের ভালোবাসা ও ভোটেই আমি সংসদ সদস্য হয়েছি। দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজ হিসেবে তাঁদের সেবার জায়গাগুলো দেখতে চেয়েছি। আনুষ্ঠানিকতা পরে হবে—আগে কাজ শুরু হোক। হাসপাতালে এসে কিছু সীমাবদ্ধতা দেখেছি। তবে চিকিৎসকেরা আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছেন, তা প্রশংসনীয়।'
পথসভা বাতিলের প্রসঙ্গে তিনি বলেন,'জনসমাগম হলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হতে পারে—সেই বিবেচনায় পথসভা বাতিল করেছি। আমি চাই না আমার কারণে জনগণের কষ্ট হোক।'
স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, চিকিৎসক ও নার্সের সংখ্যা বৃদ্ধি, শয্যা বাড়ানো, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে এবং ধাপে ধাপে কাজ বাস্তবায়ন করা হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied