ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ^াস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৬ রাত ১১:৩৬

জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ^াস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।আজ রোববার দুপুরে কালিয়া উপজেলা সদরের নিজ বাসভবন চত্ত¡রে এলাকাবাসী তাকে সংবর্ধনা জানান।এমপি নির্বাচিত হবার পর নিজ এলাকায় বিপুলভাবে সংবর্ধিত হলেন তিনি। তার নিজ এলাকা কালিয়া উপজেলা সদরে এলে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ ছুটে আসেন। নবনির্বাচিত সংসদ সদস্যকে তারা ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।বিশ^াস জাহাঙ্গীর আলম এ সময় সবার সঙ্গে কুশল বিনিময় করেন ও ব্যক্তিগতভাবে খোঁজ খবর নেন।
বিশ^াস জাহাঙ্গীর আলম উপস্থিত এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আমিও আপনাদের সুখ-দুঃখের সাথী হবো।আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই।কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি কর্মকান্ড করলে, ভূমিদখল ও কোন প্রকার দূর্ণীতি করলে তাকে ছাড় দেয়া হবে না।এলাকার উন্নয়নে ইতিবাচক ও গঠনমূলক কাজ করবো।
কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন।উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারন সম্পাদক স,ম ওয়াহিদুজ্জামান মিলু,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ শিহাব হোসেন, বিএনপি নেতা রেজাই রাব্বি কামাল,উপজেলা যুবদলের আহবায়ক কামাল সিদ্দিকী, উপজেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা পারভীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক স.ম রাকিবুজ্জামান পাপ্পু।

এমএসএম / এমএসএম

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু