রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
কুড়িগ্রামের রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে সোনাভানু (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।
নিহত সোনাভানু ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত জয়নাল জোয়ারদারের ছেলে ফারুক হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। প্রায় পাঁচ বছর আগে তাঁকে মালয়েশিয়ায় পাঠানো হয়। দুই মাস আগে ছুটিতে দেশে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন বলে স্থানীয়রা জানান। গত তিন-চার দিন ধরে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল বলেও জানান তাঁরা।
শুক্রবার দুপুরে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ফারুকের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি মাকে মারধর শুরু করেন। এ সময় চাচি সোনাভানু তাঁদের থামাতে এগিয়ে গেলে তাঁকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ওই গ্রামের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন বলেন, ফারুক আগে থেকেই মাদকাসক্ত ছিলেন। কয়েক দিন ধরে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। তাঁকে চিকিৎসার জন্য নেওয়ার আগেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ফারুক হোসেনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন