ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২২-১০-২০২৬ রাত ৯:৩৭


নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ্য যুবদল নেতার চিকিৎসা সেবার দায়িত্ব নিলেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আখরাজুল ইসলাম চৌধুরী। গত প্রায় ৬ মাস পূর্বে নওগাঁ জেলা বিএনপির মিটিং থেকে ফেরার পথে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনার শিকার হন ৭নং ইসবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হেলাল হোসেন। এতে তার পায়ের হাড়-গোড় ভেঙ্গে যায়। পর পর দুই বার অপারেশন করার পরও উন্নত চিকিৎসার অভাবে সে বিছানায় শয্যাশায়ী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি গোচর হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক  মো. আখরাজুল ইসলাম চৌধুরী ২২ অক্টোবর বিকেলে তার বাড়ীতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আবির হাসান মিলন, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল হোসেন সুমন, নওগাঁ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুষার হোসেন ফিরোজ, ইসবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ন কবির মুছা, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম মিঠু, ধামইরহাট পৌর ছাত্রদলের আহবায়ক সাইদ বিন জাবেদ, ইসবপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার খবর পেয়ে আবেগে আপ্লুত হয়ে যুবদল নেতা হেলাল হোসেন বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী আমার মত একজন ওয়ার্ডের যুবদল নেতাকে চিকিৎসার নির্দেশানা দিয়ে প্রমান করেছেন তিনি কর্মী বান্ধব নেতা, জনগণের নেতা, আমি তার দীর্ঘায়ু কামনা করছি। এছাড়াও স্থানীয় ভাবে আমাকে যে সহযোগিতায় করা ধামইরহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

Aminur / Aminur

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ