ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন গঠনের উদ্যোগের প্রস্তাবনাকর কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের আয়োজন করায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশ অনুযায়ী, শুক্রবার বেলা ২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। জানা গেছে, শুক্রবার বেলা ৩টায় গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়নে রূপান্তরের উদ্যোগের পক্ষে ও বিপক্ষে দুটি পক্ষ গালুয়া বাজারে মানববন্ধনের আয়োজন করে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউএনও রিফাত আরা মৌরি জানান, গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় সমাবেশের উদ্দেশ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় মাইক ও শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার বন্ধ থাকবে। এ ছাড়া নির্ধারিত এলাকার বাইরে আশেপাশে এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, সমাবেশ, মিছিল, সভা এবং লাঠিসহ যেকোনো ধরনের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি পরিসেবা প্রদানকারী কর্তৃপক্ষের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ আদেশের ফলে নির্ধারিত সময় পর্যন্ত গালুয়া বাজার ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট কর্মসূচি ও জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ