ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১০-২০২৬ বিকাল ৬:৩৩

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যেবাহী বিদ্যাপীঠ চরজব্বর মাহমুদিয়া দাখিল মাদরাসা ৪ জন শিক্ষক ও ১ জন অফিস সহকারীর অবসর জনিত বিদায় এবং ৪ জন শিক্ষককে মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। 

২২ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় চরজব্বর মাহমুদিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠানের আয়োজন করে চরজব্বর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তণ শিক্ষার্থী পরিষদ।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ অলি উল্যাহ জিল্লু, সদস্য সচিব মোহাম্মাদ খলিল উল্লাহর সঞ্চালনায় ও চরজব্বর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।

বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহমুদ হোসাইন, সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপার ভাইজার মোঃ মিজানুর রহমান, চরজুবিলী রব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আবুল হোসাইন, 

চরজব্বর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ রিয়াজুল মাওলা চৌধুরী।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, চরজব্বর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, প্রাক্তণ শিক্ষার্থী, বর্তমান শিক্ষর্থীবৃন্দ ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন চরজব্বর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা'র প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে চরজব্বর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক অনিল বরুণ নাথ (বাবু), মোঃ ছানা উল্যাহ, মোঃ নাদেরুজ্জামান, মোহাম্মদ সিদ্দিক উল্যাহ, অফিস সহকারি মোঃ আবু হানিফ কে অবসর জনিত কারণে বিদায় সম্মাননা প্রদান করা হয় এবং সাবেক শিক্ষক মরহুম মনির আহমেদ চৌধুরী, মরহুম আবু সালেহ মোহাম্মদ নেছার উদ্দিন, মরহুম মোহাম্মদ রেজাউল হক, মরহুম হাফেজ মোহাম্মদ সফিক উল্যাহকে মরণোত্তর সম্মাননা তাদের পরিবারের সদস্যদের তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা চরজব্বর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার বিদায় শিক্ষকদের কর্মময় নানা স্মৃতি তুলে ধরেন এবং মৃতদের স্মরণে দোয়া পাঠ করেন, প্রাক্তণ শিক্ষার্থীরা প্রধান অতিথির কাছে মাদ্রাসার নানা উন্নয়নের দাবী তুলে ধরেন এবং প্রধান অতিথি আকিব ওসমান মাদ্রাসা উন্নয়নে কাজ করার আশ্বাস প্রধান করেন।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়