দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
জামালপুরের দেওয়ানগঞ্জে পৌরসভার কালিকাপুর এলাকায় দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ)-এর উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মো.শাহ জহুরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র পদপ্রার্থী,সাদেক নেওয়াজি টফি। নারী উদ্যোক্তার প্রধান উপদেষ্টা, মনির হোসেন। নারী উদ্যোক্তার সভাপতি, সাদিয়া নেওয়াজ।এ সময় নারীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং নিজেদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সুযোগ্য ইউএনও,মো.শাহ জহুরুল হোসেন বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে উদ্যোক্তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। নারী উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেওয়ানগঞ্জে নারী উদ্যোক্তা তৈরির পথ আরও সুগম হবে।
অনুষ্ঠানে স্থানীয় নারী উদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা