ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১০-২০২৬ দুপুর ১২:৫৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক গোডাউন, দোকান ও স্থাপনা পুড়ে গেছে।

 বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকার বিশ্বাস সুপার মার্কেট ও পাশের একতা প্লাজায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বিশ্বাস সুপার মার্কেটে মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা জানান, মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন, মেশিন ও লেপ-তোষকসহ প্রায় ৫০ লাখ টাকা, মিলন হোসেনের ফ্রিজের গোডাউনে প্রায় ২০ লাখ টাকা এবং জহুরুল ইসলামের ভাই সাখাওয়াত হোসেনের গোডাউন, মেশিন ও একটি মোটরসাইকেলসহ প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

এছাড়া মোবাইল টেলিকম ব্যবসায়ী আতিকুল ইসলামের দোকানে প্রায় ১০ লাখ টাকা এবং শফিক ইসলামের দোকানে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্বাস সুপার মার্কেটের মালিক হাসান বিশ্বাসের স্থাপনায় প্রায় ১০ লাখ টাকা এবং পাশের একতা প্লাজার মালিক আমিনুল ইসলামের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সব মিলিয়ে প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শাহাদাত হোসেন মিঞা বলেন, “খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এলাকাটি বাণিজ্যিক হলেও পানির সংকট থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুনের সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। তবে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মমিন, জামায়াত নেতা আব্দুস সাত্তার ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়