ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ২৩-১০-২০২৬ বিকাল ৫:২০

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়ামের এ সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।

বরিশাল প্রেসক্লাবের ঐতিহ্য ও সাংবাদিকদের পেশাগত কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এই অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, সিনিয়র সাংবাদিক নাসিমুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেসা বেগম এবং সিনিয়র সাংবাদিক শাহিনা আজমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক কে এম নয়ন, ক্রীড়া সম্পাদক খান রুবেল ও দপ্তর সম্পাদক নাসির উদ্দিন।

এ ছাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য এম জহির, কমল সেনগুপ্ত, সুমন চৌধুরী, মঈনুল ইসলাম সবুজ ও শাহিন হাসানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড