সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবর্ণচর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার সামনে রাজদরবার হলে এ সভার আয়োজন করে সুবর্ণচর উপজেলা যুবদল।
সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকতের সঞ্চালনায় ও উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন শাকিল, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী আতিক উল্যাহ অশ্রু, আব্দুল কুদ্দুস। উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী আহসান মো. তারেক, সদস্য সচিব মামুন হাসান রোহান সহ আরো অনেকে
সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ সময় সুবর্ণচর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ