ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১০-২০২৬ দুপুর ১২:৫১

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ৩৩টি পরিবারের আধা-কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টা ১৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, রান্নাঘরের চুলা থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের বসতঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে আনুমানিক ৬৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে দিদার জলদাশ, চন্দ্রসেন, ইমালুন্দ, সিংহ জলদাশ, পেমদাশ, বিকল জলদাশ, মধুরানী,সোহান, সকাল দাশ, মুরালি দাশ, মুরপি, জিসাস, শরিফ, রনি, ধলু, সিদাম, রুবেল, মেঘ দাশ, দিপারানী, রুপাল, সবুজ, পবিরন, বুশ্যা,অজিত, সুনু, কালা গুচু, বাবুল, মুন্না বরন, টুটটুন, উওরা সেন, রুবান দাশ, সুদান সু, ভাবতি এর পরিবারের সদস্যরা রয়েছেন।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসতঘর হারিয়ে বিপাকে পড়েছে। তাদের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহাম্মেদের নেতৃত্বে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালিত হয়।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়