নন্দীগ্রামে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতারে চব্বিশ ঘন্টা আল্টিমেটাম
বগুড়ার নন্দীগ্রামে আলোচিত ছাত্রদল কর্মী মিলনকে হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল।
রবিবার (২২শে ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা ও পৌর ছাত্রদল আয়োজিত ছাত্রদল কর্মী মিলন হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে প্রশাসনকে এই আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় চব্বিশ ঘন্টা পর থানা ঘেরাও এমনকি এসপি অফিস ঘেরাও কর্মসূচি দেওয়ারও ঘোষনা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রশাসনকে উদ্দেশ্যে করে বলেন, আমরা চোর পুলিশের নাটক দেখতে চাইনা, আগামী ২৪ ঘন্টার ভিতরে ছাত্রদল কর্মী মিলন হত্যা কান্ডের সাথে জরিত সকল চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না করলে আজ শান্তিপূর্ন কর্মসূচির মাধ্যমে বলছি, আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারন সম্পাদক নুরনবী থানা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, হত্যাকান্ডের ৪৮ ঘন্টা পেরিয়ে গেছে আপনারা আসামীদের গ্রেফতার করতে পারেননি? আপনারাকি নাকে তেল দিয়ে ঘুমান? গ্রেফতারের নামে নাটক বাজী বন্ধ করুন। ছাত্রদল সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল সুতরাং আমাদের আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। তাই অনুরোধ করছি খুনি সন্ত্রাসীদের গ্রেফতারে তৎপর হোন। তা নাহলে কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে সারাদেশে প্রতিবাদ গড়ে তোলা হবে।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে দেশবাসী এবং প্রশাসনের নিকট আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন নিহত ছাত্রদল কর্মী মিলনের বাবা দিলবর রহমান।
বিষয়টি নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সরকারি ফোন নাম্বারে একাধিক ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
উল্লেখ্য, ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে উপজেলার বুড়ইল গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে তারাবি নামাজ শেষে মসজিদ গেইটে ছাত্রদল কর্মী মিলন রহমান কে ছুরিকাঘাতে হত্যা করেন পার্শবর্তী বীরপলি গ্রামের শামীম, শাহীন, রাজ্জাক, বুলবুল সহ সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ। নিহত মিলন রহমান বুড়ইল গ্রামের দিলবর রহমানের ছেলে এবং বুড়ইল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর শিক্ষার্থী। এই ঘটনায় নিহতের বাবা দিলবর রহমান বাদী হয়ে ১৩ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং
রাজারহাটে চিপস এর প্রলোভন দেখিয়ে মন্দিরের সভাপতি কর্তৃক ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় হামলার শিকার
কোম্পানীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত, আলোচনা সভা ও চারা বিতরণ
রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত ঋণ ও গাছের চারা বিতরণ
ডামুড্যায় নিজস্ব অর্থায়নে ব্রীজ সংস্কার করলেন যুবদল নেতা
নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
চট্টগ্রামে কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, তদন্তের নির্দেশ
নাগরপুরে দপ্তিয়র ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা রবিউল ইসলাম নবী
গোদাগাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণের চেক ও গাছের চারা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন
রায়গঞ্জে পল্লী উন্নয়ন দিবসে উদ্যোক্তাদের সম্মাননা, বিতরণ হলো ঋণ ও গাছের চারা
Link Copied