ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে কালজয়ী লেখক জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ গ্রন্থপাঠ প্রতিযোগিতা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২২-২-২০২৬ রাত ১১:৩৯

নওগাঁর ধামইরহাটে কালজয়ী লেখক জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ গ্রন্থপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী বেলা ১১ টায় আগ্রাদ্বিগুন বাজারে অবস্থিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারে এস.এম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে ‘আরেক ফাল্গুন’ গ্রন্থের পাঠ প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের ৩০ জন শিক্ষার্থী। ভাষা আন্দোলনে কারাবরণকারী জহির রায়হানের অবদান, তার জীবন ইতিহাস ও বাংলা ভাষা নিয়ে আবৃতি ও গ্রন্থপাঠে বিজয়ীদের সনদ ও পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক আলোকিত মানবিক মানুষ গড়ার কারিগর  মো. আলমগীর কবিরের নিজ হাতে গড়া মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারের আয়োজনে ও সম্মিলিত পাঠাগার আন্দোলন টাঙ্গাইলের সহযোগিতায় গ্রন্থপাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান, সম্মিলিত পাঠাগার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক রহমান রায়হান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, উপস্থাপক রায়হান পারভেজ প্রমুখ। গ্রন্থপাঠে আগ্রাদ্বিগুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আতকিয়া আনজুম আদ্রিতা, ২য় তাসনিম জান্নাত, ৩য় জুয়াইরিয়া জুথি, ৪র্থ রাফিয়া জান্নাত ও ৫ম সোহানা  সাথী নির্বাচিত হয়েছেন। পরবর্তীদের তাদের বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ প্রদান করা হবে বলে আয়োজনবৃন্দ জানান।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন