ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কেংড়াছড়িতে আগুনে পুড়ে সব হারালো কাসেম


সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি photo সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি
প্রকাশিত: ২৭-১-২০২৬ দুপুর ১১:১৭

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কাসেম মেম্বারের (পিতা- মৃত শামসুল হক) বসতবাড়িতে আজ রাত আনুমানিক ১২:৪৫ মিনিটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের সদস্য মোসাঃ বিথীর ভাষ্যমতে, গভীর রাতে হঠাৎ মশারিতে আগুন দেখে তারা জেগে ওঠেন, তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে বোঝা সম্ভব হয়নি। অন্যদিকে পরিবারের আরেক সদস্য মোসাঃ পারভীন জানান, ঘুম থেকে উঠে তিনি প্রথমে রান্নাঘরের চালের ওপর আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র বের করার কোনো সুযোগ মেলেনি। পরনের এক কাপড়ে কোলের শিশুদের নিয়ে কোনোমতে জীবন বাঁচিয়ে তারা ঘর থেকে বেরিয়ে আসেন এবং এই অগ্নিকাণ্ডে পরিবারটি বর্তমানে নিঃস্ব অবস্থায় রয়েছে। তবে অক্ষত রয়েছেন পরিবারে সবাই। আইনশৃঙ্খলা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানোর সম্ভব হয়েছে।

Aminur / Aminur

ধামরাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শালিখায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউপি চেয়ারম্যান আলী হোসাইন শিকদার

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

কালিগঙ্গা নদীতে অতিরিক্ত বোঝাই ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, মা এখনও নিখোঁজ

নাগেশ্বরীর ভিতরবন্দে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন সাইদুর রহমান লিটন

গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন

২৪ দিন পর বনে মিলল নিখোঁজ কিশোর সবুজের দেহবশেষ

তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে নওগাঁ সদরের ১২৮ মণ্ডপে মণ্ডপে এমপি ধলু

বাউফলে অগ্নিকাণ্ড: কথা রাখলেন বিএনপি নেতা হুমায়ুন কবির, ক্ষতিগ্রস্ত পরিবারকে দিলেন ১ লাখ টাকা

এসএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তানহা হোসেন

কালীগঙ্গায় ট্রলা দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

অগ্রণী ডিস্ট্রিবিউশনের সৌজন্যে গাড়ি পেল শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র