ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোবিপ্রবির সামনে ককটেল বিস্ফোরণ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৭-১-২০২৬ দুপুর ১১:১৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মেইন গেটের বাইরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ২৬ জানুয়ারি  রাত আনুমানিক ৯টা ৪৮ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বাইরের বাম পাশে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ককটেল বিস্ফোরণের ফলে এলাকায় বিকট শব্দের সৃষ্টি হলেও এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বিস্ফোরণের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিবসহ প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা তল্লাশি করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে। ককটেল নিক্ষেপকারী দুষ্কৃতকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Aminur / Aminur

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস