লাকসাম ৪নং ওয়ার্ডে বিএনপির জনসভা
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ধানের শীষ মার্কার সমর্থনে পৌরশহরের ৪নং ওয়ার্ড উত্তর লাকসাম জেলেপাড়া সংলগ্ন মাঠে সোমবার বিকেলে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ নূর উল্ল্যাহ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, শিল্প বিষয়ক সম্পাদক -বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাবেক পৌরসভা বিএনপির সভাপতি আবুল হাশেম মানু, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহিলা দলের নেতৃবৃন্দ সহ উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন- এ ওয়ার্ড আমার কেন্দ্র। এ ওয়ার্ডে আমি জয়লাভ করার অধিকার আছে। এ ওয়ার্ডে মা-বোনের ভোটের অধিকার আমার। আপনার যা সুবিধা আমারও সেই সুুবিধা। আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কায় আমাকে সকলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ মার্কা ছাড়া কেউ বাঁচতে পারে না। এ ধান মার্কা সারা বিশ্বের পরিচিত। এ দল পরিক্ষিত দল। এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। ভোট হল গণতন্ত্রের ও রাষ্ট্রের অধিকার।
Aminur / Aminur
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ