জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে সুদ বিহীন লোন দিয়ে এবং সঠিক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে বললেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমীন ভুঁইয়া।
জেলার রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পদসভায় বক্তব্য তিনি আরও বলেন, " দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে জণগণকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জামায়াতে ইসলামী ক্ষমতায় যাবে।
আর জামায়াতে ইসলামী ক্ষমতা আসলে দেশ থেকে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, চুরি, ডাকাতি চিরতরে বন্ধ করা হবে। কোন চরলুটপাট করতে দেওয়া হবে না, যুবকদেরকে বেকার ভাতা নয়, যুবকদেরকে কর্মসংস্থান করে দিয়ে বেকারত্ব দূর করা হবে।
সিন্ডিকেট করে যেসকল কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে সেই সকল কলকারখানা পুনরায় চালু করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
নতুন করে যারা কলকারখানা খুলবে সেই সকল উদ্যোক্তাদেরকে ৩ বছর পর্যন্ত কোন পানি বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল দিতে হবে না।
০ থেকে ৫ বছর বয়সী এবং ষাটোর্ধ বয়সীদেরকে ফ্রী চিকিৎসা দেওয়া হবে।
১২ তারিখে জণগণকে সুশাসন প্রতিষ্ঠার জন্য দুটি ভোট দিতে হবে একটি হবে দাঁড়িপাল্লায় ভোট আরেকটি হচ্ছে হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট দিলে দেশে আর কোন ফ্যাসিস্টদের জন্ম হবে না।" জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোন চাঁদাবাজী, টেন্ডারবাজীর জন্ম হবে না। দেশকে নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত করতে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট দিন। "
এছাড়াও জামায়াত নেতৃবৃন্দ বলেন, " দেশে ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার বিকল্প কেউ নেই, তাই ঐক্যবদ্ধভাবে ১২ তারিখে সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুল আউয়াল রাসেল( সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর, উপজেলা)সহ জামায়াতের কয়েক শতাধিক নেতাকর্মী বৃন্দ ও সাংবাদিক বৃন্দ। পদসভা শেষে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত হয়েছে রায়পুর জনপদ।
রায়পুরবাসীর মুখে মুখে এখন শুধু দাঁড়িপাল্লার বিজয়ী ধ্বংনি শোনা যায়।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ