ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

র‌্যাব-১২ এর অভিযানে তাড়াশে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১-২০২৬ বিকাল ৫:১৪

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে তাডাশ থানা এলাকা হতে  ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  ২৬ জানুয়ারি ২০২৬ বিকালে  র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল  তাড়াশ উপজেলার  মান্নান নগর বাজারস্থ  জনৈক হাজী দলিল উদ্দিন সরকারের মেসার্স সরকার এন্টারপ্রাইজ এর সামনে  একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ  ২ জন মাদক কারবারীকে  গ্রেফতার  ও মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, নগদ ১৫হাজার ৮শ টাকা এবং ১টি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো নাটোর জেলার গুরুদাসপুর পৌরসভার খামার চাচকৈড় মহল্লার মৃত ছইরুদ্দিনের ছেলে মোঃ ছাইফুল ইসলাম (৪২) ও মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ নয়ন আলি (৩৩) ।
র‌্যাব-১২, সিরাজগঞ্জ অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি বলেন, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ট্রাক যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করিয়া আসছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার