ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ৪:৪৩

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও লিখিত-মৌখিক পরীক্ষার নাটক সাজিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা মো. আব্দুস সালামকে (৪৪) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ভোরে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুস সালাম রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় মাজিদপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি গাইবান্ধার একটি মাদ্রাসার সাবেক সুপারিনটেনডেন্ট বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার এসআরবি-১৩ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুস সালামের নেতৃত্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট হুবহু নকল বা ক্লোন করে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি দেখে সাধারণ চাকরিপ্রার্থীরা আবেদন করলে চক্রটি রংপুর শহরের একটি কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে প্রায় ১০০ জন প্রার্থীর ভুয়া লিখিত পরীক্ষার আয়োজন করে। পরবর্তীতে যোগ্যতার নাটক সাজিয়ে রাজশাহীতে নিয়ে প্রার্থীদের মৌখিক পরীক্ষাও নেওয়া হয়।

পরিকল্পনার অংশ হিসেবে চক্রটি ২০২৪ সালের ৩ ডিসেম্বর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাড ও সিল নকল করে বিভিন্ন পদে ৪২ জনকে চূড়ান্ত নিয়োগের ভুয়া অফিস আদেশ জারি করে এবং চাকরি দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

বিষয়টি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে তারা ক্লোন করা ওয়েবসাইট বন্ধ ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

পরবর্তীতে প্রতারণার শিকার প্রার্থীদের একজন—পীরগঞ্জ উপজেলার পালুনাশাহাপুর গ্রামের ফরহাদুল ইসলাম মন্ডল (২৯) বাদী হয়ে গত ২৭ অক্টোবর পীরগঞ্জ থানায় আব্দুস সালামকে প্রধান আসামি করে একটি প্রতারণা মামলা দায়ের করেন (মামলা নং-৩২)।

মামলার প্রেক্ষিতে ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এসআরবি-১৩ এর একটি চৌকস দল রংপুরের শান্তিধারা এলাকার ওই ভাড়া বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে আব্দুস সালামকে গ্রেফতার করে। অভিযানকালে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, চাকরিপ্রার্থীদের জামানত হিসেবে নেওয়া বিভিন্ন ব্যাংকের সই করা ফাঁকা চেকের পাতা এবং ভুয়া নিয়োগসংক্রান্ত অসংখ্য নথি জব্দ করা হয়।

এসআরবি-১৩ আরও জানায়, গ্রেফতার আব্দুস সালাম একজন পেশাদার প্রতারক। এর আগে গাইবান্ধার সাদুল্লাপুরে একটি মাদ্রাসার সুপার থাকাকালে বিভিন্ন নারীর কাছ থেকে ভুয়া জীবন বীমার নামে অর্থ আত্মসাৎ করেন তিনি। এ ছাড়া সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গভীর নলকূপ বসিয়ে দেওয়ার নাম করে বহু পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

রংপুর এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সরকারি প্রতিষ্ঠানের পরিচয় ও ওয়েবসাইট নকল করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা একটি মারাত্মক অপরাধ। এ চক্রে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিসহ জব্দকৃত সব আলামত আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক