মান্দায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ও যুবদলের যুগ্ম আহ্বায়ক এ্যাড. মিজানুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল। বুধবার বিকালে উপজেলা যুবদলের অফিসে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে মান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল অভিযোগ করে বলেন, বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নেতৃত্বে ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান,সাবেক এমপি পুত্র সুজাউদ্দোলা বিপ্লব ও স্থানীয় ইউপি সদস্য রাজু আহম্মেদ উপজেলার বিভিন্ন বিল,খাল, দিঘি অবৈধভাবে তারা দখল করছেন।এছাড়াও সতিহাটের বিভিন্ন দোকানদারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছেন তারা। তিনি আরো জানান, উপজেলার কালিগ্রাম মৌজায় গত ২০০৮ সনে পুকুর মালিক জমিদার কর্তৃক ৩০ বছরের জন্য লিজ গ্রহণ করি।তৎকালীন সময়ে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে তাদের দলের লোকজন সেটি দখল করে নেয়।সেই তৎকালীন সময় সাড়ে ১৪ লক্ষ টাকা গচ্ছা চলে যায়। সরকার পতনের পর স্বৈরাচার সরকার পতনের পর গত (২রা সেপ্টেম্বর) লিজকৃত পুকুরটিতে কিছু লোক মাছ শিকার করছে। এমন খবর পেয়ে লিজকৃত পকুরটিতে গেলে নিজ দলের বিতর্কিত ও অভিযুক্ত নেতারা আওয়ামীগের কিছু লোকজনকে লেলিয়ে দিয়ে পুকুরটি থেকে উচ্ছেদের জন্য হট্রগোল সৃষ্টি করেন।বর্তমানে পুকুরটি বেদখল করার পায়তারা করছেন তারা। এতে আমি অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।বর্তমানে তাদের বিরুদ্ধে সাংগাঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছি। অবিলম্বে বাবুল চৌধুরী,মিজানুর রহমানসহ সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোরদাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম,জুয়েল রানা ও ওবাইদুল হক সহ যুবদলের অনান্য নেতাকর্মীরা।
T.A.S / T.A.S
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস