শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সকল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ছাত্র,শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্টার শেখ রেজাউল করিম সাক্ষরিত এক অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অমান্য করলে বিধি অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সাধারণ শিক্ষার্থীদের ০৫-০৯-২০২৪ তারিখে দাখিলকৃত লিখিত দাবীর প্রেক্ষিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ৪৫(৪) উপ-ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হলো। একই সাথে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ক্ষেত্রেও সকল ধরনের দলীয় ও লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকান্ড (প্রত্যক্ষ ও পরোক্ষ) নিষিদ্ধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রযোজ্য বিধিমতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমএসএম / এমএসএম
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু