ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় নারীর আপত্তিকর দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করায় ২ টিকটকার আটক


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ২:৩৭

বাথরুমে মহিলার গোসল করার দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করার অভিযোগে সেনা বাহিনীর হাতে দুই টিকটকার আটক হয়েছে।  নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পূর্বধলা উপজেলার মেঘশিমুল মধ্যপাড়ার উজ্জ্বল খান গতকাল বুধবার বিকালে জনৈক মহিলার বাথরুমে গোসল করার আপত্তিকর দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করে। মহিলা বিষয়টি বুঝতে পেরে স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ করলে সেনা বাহিনীর একটি টিম অভিযুক্ত টিকটকার উজ্জ্বল খানকে আটক করে। পরে তার স্বীকার উক্তি মোতাবেক তার সহযোগী দীন ইসলামকেও আটক করে। 

আজ বৃহস্পতিবার সকালে আটককৃত দুই টিকটকার ও জব্দকৃত মোবাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পূর্বধলা থানার (ওসি) মুহাম্মদ তাজুল ইসলাম দৈনিক সকালের সময়কে জানান, ২ জনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে