ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ায় পড়ার টেবিলকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় মা-মেয়ে ৩জন আহত


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ৪:১৮

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পড়ায় টেবিলকে কেন্দ্র করে প্রতিপক্ষ চাচাতো ভাইদের হামলার শিকার হয়েছেন মা ডেজি আক্তার(৩৫) ও তার দুই মেয়ে ববি আক্তার(১৮) ও প্রমি আক্তার(১৩)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার লালানগর ২নং ওয়ার্ড মোহাম্মদ আলী সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী সেকুফা বেগম(৪৫), তাদের ছেলে রাকিব হোসেন (২০) ও সাকিব হোসেনকে (১৮) আসামী করে থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী ডেজি আক্তার। 
ডেজি আক্তার ও অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা সম্পর্কে তাদের জা এর ছেলে ও জা হয়। একই ঘরে তারা বসবাস করেন। বাদী ডেজি আক্তারের মেয়ে ববি আক্তার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় গত ১৩ জুলাই রাতে ঘরের সামনের রুমটিতে সে পড়তে বসে। এসময় রাকিবের সাথে ববির কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রাকিব চাচাতো বোন ববিকে তার পড়ার টেবিল থেকে উঠিয়ে সেখানে একটা খাট বসিয়ে দেয়। এসময় ববি খাটের উপর দিয়ে বই আনতে গেলে বিবাদীরা তাকে এলোপাতাড়ি মারধর করে। মেয়ের চিৎকার শুনে মা ডেজি আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এদিকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে আবারো ববি ও তার ছোট বোন প্রমি সামনের রুমে পড়তে বসে। এসময় রাকিব ও সাকিব মাতাল অবস্থায় এসে তাদের দেশীয় অস্ত্র দিয়ে মাথা ও হাতে জখম করে। তাদের উদ্ধার করতে মা ডেজি আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

এদিকে মারধরের ঘটনা অস্বীকার করেন রাকিব। তিনি জানান, জুলাইয়ের ঘটনায় পুলিশ এসে সামনের রুমের দুজনের খাট তুলে দেন। ঘরের ভিতরের অংশ ভাগ হলেও সামনের রুম ভাগ হয়নি। ববিদের বাড়িতে মেহমান আসবে বলে তারা সামনের রুমে আবার খাট বসায়। কিন্তু সেটা তারা আর সরাতে চাচ্ছেনা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের উপর দেশীয় অস্ত্র দা নিয়ে আঘাত করেন। এতে আমরা কয়েকজন আহত হয়। 

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, থানায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা