পাইকগাছায় বিদ্যুৎপৃষ্ঠে একজনের মৃত্যু
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলীতে বিদ্যুৎপৃষ্ঠে একজনের মৃত্যু হয়েছে। নিহত মোঃ এরশাদ মোড়ল (৩০) পেশায় একজন মিস্ত্রী। সে রাড়ুলি ইউপির ইসলাম মোড়লের পুএ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাঁকা বাজারের গনেশের মোড়ে দ্বিতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এরশাদুল মোস্তফা শেখের ছাদের উপরে কাঠের ফ্রেমের (বাটাম) তৈরীর কাজ করছিলো। প্রচন্ড রোদে এরশাদের মাথায় পেছানো গামছা দিয়ে ঘাম মুছতে উঠে দাঁড়িয়ে হাত উচু করে গামছা ঝাড়ার সময়ে মূহুর্তে পাশে থাকা বিদ্যুৎতের তারে স্পর্শ হয়ে এরশাদের ঘাড় আটকে এরশাদের মৃত্যু হয়। এসময় উপস্থিত লোকজন এরশাদকে বাঁশ দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসে। পাইকগাছা থানার ওসি (তদন্ত) তুষার কান্তি দাস জানান, এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
T.A.S / T.A.S
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন