ধামরাইয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবককে মারধর
ঢাকার ধামরাইয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমতা ইউনিয়নের বউখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। আহত যুবক ওয়ালী উল্লাহ্ খান যুবরাজ (২৯) উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের মোশারফ হোসেন খানের ছেলে। তিনি বাউখন্ড কমিউনিটি ক্লিনিকে এমএইচবি পদে কর্মরত আছেন। বর্তমানে যুবরাজ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্তরা হলেন ইউসুফ,শহিদুল,সাজেদুল,আলী হোসেন এরা সকলেই বাউখন্ড গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ওয়ালী উল্লাহ্ খান যুবরাজ বলেন,আমি আমার চাচাতো ভাই সামিউল ইসলাম খান সজিবকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেই "এগিয়ে যাক নতুন প্রজন্ম আর অল্প কিছু দিন বাকী" এ পোস্ট দেওয়ায় কিশোর গ্যাং ও মাদকসেবী ইউসুফ আলী, শহিদুল ইসলাম সহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমার উপর হামলা চালায়। আর বলে তোর ভাইরে চেয়ারম্যান বানাবি। নে চেয়ারম্যানের স্বাদ মিটিয়ে দিই। পরে আমার ডাক চিৎকারে এলাকার মানুষ এগিয়ে এলে তারা চলে যায় এবং বলে তোর পরিবারের কেউ রক্ষা পাবে না। এ বিষয়ে অভিযুক্তদের গ্রামে খোজখবর নিলে তাদের কাউকে এলাকায় খোজে পাওয়া যায়নি।
T.A.S / T.A.S
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন