ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ডিবির হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২১ বিকাল ৬:৪৪

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে চার কেজি  গাঁজাসহ মো. শাহেআলম (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ ‍আগস্ট) ভোররাতে উপজেলার ঈশ্বরগঞ্জ ৭নং ওয়ার্ড হতে তাকে আটক করে এসআই লুৎফর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাটসংলগ্ন রাজিবের চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মো. শাহেআলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত মো. শাহেআলম কুমিল্লার দাউদকান্দি উপজেলার চান্দেরচর ৩নং ওয়ার্ডের মৃত হাজী নায়েব আলীর ছেলে। 

এদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ভোলা সদর মডেল থানার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ মো. জুয়েল হাওলাদার (২২) ও মো. রুবেল হাওলাদারকে (২৫) আটক করেছে। আটককৃতদের গ্রামের বাড়ি শিবপুর ওয়ার্ডে।

ভোলা জেলা পুলিশ সুপার সরকার মো. কাউসার বলেন, ভোলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়