ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

নাগরপুরে কথা কাটাকাটির জেরে চাচা-ভাতিজা খুন


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৬-৯-২০২৪ দুপুর ১০:৫৪
টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে সামান্য কথা কাটাকাটির জেরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবং গণ পিটুনিতে হত্যাকারী নিহত হয়েছে। এছাড়াও ১ জন গুরুতর আহত হয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন - আব্দুল ছাত্তার (৫০), পিতা - ফজর আলী এবং আসাদুল মিয়া (২৮), পিতা - মুকুল মিয়া। এরা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। গণ‌ পিটু‌নি‌তে নিহত হত্যাকারী একই গ্রামের মো. বাশি মিয়ার ছেলে তালিপ মিয়া (২৫)।
 
স্থানীয়দের ভাষ্যমতে, পূর্বপাড়া কাতার মার্কেটের একটি ওষুধের দোকানের সামনে কথা কাটাকাটির জের ধরে ভাতিজা আসাদুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ঘাতক তালিপ। এতে চাচা ছাত্তার এগিয়ে আসলে তাকেও কুপিয়ে হত্যা করা হয়। একই সাথে একজন গুরুতর আহত হয়। পরবর্তীতে ঘটনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনগণ একত্রিত হয়ে হত্যাকারীকে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই ঘাতকের মৃত্যু হয়।
 
ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান খান শাকিল মুঠোফোনে জানায়, হত্যাকারী তালিপ মিয়া মাদকাসক্ত ছিলেন। কথা কাটাকাটির এক পর্য়ায়ে এমন খুনের ঘটনা ঘটেছে। নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন