আফগানিস্তানে বোমা হামলা, নিহত ১০
আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।
মঙ্গলবার পশ্চিম কাবুলে প্রথমে দুটি বোমা হামলা চালানো হয়। এখানেই হতাহতের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্য হামলাটি হয় উত্তর কাবুলে। যেখানে কোন প্রাণহানি হয়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বৈদ্যুতিক গ্রিড।
দেশটির হাজারা জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে প্রথম বোমা হামলাটি চালানো হয়। কারণ হামলাটির স্থানে হাজারা জাতিগোষ্ঠীটির বসবাস রয়েছে। হামলাটি হয় হাজারা নেতা মোহাম্মদ মোহাকিক এর বাড়ির কাছে একটি শিয়া মসজিদের সামনে। বেশিরভাগ হাজারা জনগোষ্ঠীই শিয়া মতের অনুসারী। তবে দ্বিতীয় হামলাটির কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে এখন পর্যন্ত এ হামলায় দায় স্বীকার করেনি কেউ। এর আগে দেশটির শিয়া মতাবলম্বীদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল আইএসআইএল।
প্রীতি / প্রীতি
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক