ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৬-৯-২০২৪ দুপুর ৩:১৯

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলা গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা মেজর (অব:) মো: মঞ্জুরুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা শ.ম লুৎফার রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালেহ বেগম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান সান্টু, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর মিলু শরিফ,

পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস. এ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুজ্জামান (আহাদ), সোহেল রানা লাক্সমি, মুসতাহিদুর রহমান আমিন, আশিকুর রহমান স্বপন, তানভীর, ধলু, ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, মাসুদ রানা, সালাউদ্দিন খান, রিয়াজুল ইসলাম মুন্না, ফরহাদসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম একজন সৎ ও মানবিক কর্মকর্তা। তার দায়িত্ব কালীন সময়ে রাত-দিন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে যেখানে সমস্যার কথা শুনেছেন, তিনি সেখানেই ছুটে গিয়ে স্থানীয় জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছেন। এজন্য লোহাগড়ার মানুষের একটাই প্রাণের দাবি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের বদলির আদেশ বাতিল করত স্ব-স্থানে রাখার জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নিকট দৃষ্টি আকর্ষণ করেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে টিউমার অপারেশনের পর তরুণীর মৃত্যু

‎নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পূর্নমিলনী উৎসব পালিত

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর; কারাগারে প্রেরণ

গাঁজা সেবনের দায়ে তারাগঞ্জে এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

নেত্রকোণার আটপাড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে ৪২জন

গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ভূরুঙ্গামারীতে ব্রিজের মুখে বাড়ি নির্মাণ, বিপদে শতাধিক মানুষের কৃষি জমি

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্য

শ্যামনগর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি এখন বাবা-মায়ের দোয়া পরিণত হয়েছে

কৃষক দল নেতা বাদল মোড়ল হত্যাকাণ্ডের সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার নেই, পরিবারের সংবাদ সম্মেলন

কাশিমপুরে ফার্মেসিতে শিশু রোগী চিকিৎসা ঘিরে প্রশ্ন, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের