ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটে বিষ প্রয়োগে অর্ধ কটি টাকার মাছ নিধনের অভিযোগ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৬-৯-২০২৪ বিকাল ৫:৩৮

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে বেঙ্গল মৎস্য প্রকল্পের প্রায় ৫০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল মালেক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ঘনেশ্যাম এলাকার নর্থ বেঙ্গল মৎস্য প্রকল্পের পুকুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সুত্র জানায়, কালিগঞ্জ উপজেলা তুষভান্ডার ইউনিয়নের এলাকায় নর্থ বেঙ্গল মৎস্য প্রকল্পের কয়েকটি ব্যাংকের ঋণ নিয়ে আব্দুল মালেকসহ ২৭ জন মিলে গ্লাস কাপ, মৃগেল,রুই, কাতলা, তেলাপিয়া,পুটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করা শুরু করেন। গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আব্দুল মালেক তার মাছের প্রজেক্ট থেকে বাড়িতে যান। কিছুক্ষণ পর তিনি জানতে পারেন তার পুকুরের মাছ পানিতে ভাসছে। পরে তিনি মৎস্য অধিদপ্তরে যোগাযোগ করলে তারা এসে পরিক্ষা-নিরিক্ষা করে জানায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। প্রতিটি মাছের ওজন প্রায় দুই থেকে তিন কেজি।

নর্থ বেঙ্গল মৎস প্রকল্পের ম্যানেজার মালিক আব্দুল মালেক বলেন, প্রায় ৮.৫০ হেক্টর জায়গায় কয়েজন মিলে পুকুর খনন করে আমরা কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার আমি নিজের সবকিছু দিয়ে ৫০ লাখ টাকার মাছ চাষ শুরু করি। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হতো। আমার পুকুরে বিষ প্রয়োগ করে আমার সব মাছ মেরে ফেলল। সবকিছু হারিয়ে এখন প্রায় নিঃস্ব হয়ে গেলাম। আমি অনেক স্বপ্ন নিয়ে মাছের প্রজেক্ট করেছিলাম আমার স্বপ্ন বিষ দিয়ে মেরে ফেলল।

কালিগঞ্জ মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন বলেন ,আমরা ঘটনা স্থলে গিয়ে পানি পরিক্ষা নিরীক্ষা করেছি পুকুর বিষ প্রয়োগ করা হয়েছে। এতে ওই মাছ চাষীরা  ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

এ-বিষয়ে কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা