কোনাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল
দেশের বিভিন্ন শিল্প কলকারখানা ভাংচুর ও শ্রমিক অসন্তুষ্টি সৃষ্টি যড়যন্ত্র কারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কোনাবাড়ী থানা শ্রমিকদল।শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কোনাবাড়ী মন্ত্রী মার্কেটের সামনে ফ্লাইওভার এর নিচে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি মন্ত্রী মার্কেটের সামনে থেকে শুরু করে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে পূনরায় একই স্থানে এসে শেষ হয়।
কোনাবাড়ী থানা শ্রমিকদলের সভাপতি মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হিমু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস সরকার, সহ-সভাপতি আব্দুল বারেক সরকার। এছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এর
নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস সরকার বলেন,সারা বাংলাদেশে গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করার জন্য আ.লীগ যে চক্রান্ত শুরু করেছে তাদেরকে মোকাবিলা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শ্রমিকদল, ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তত রয়েছে।
এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীর উদ্দেশ্য বলেন,পোশাক শ্রমিকদের সঙ্গে যদি আ.লীগের কোন নেতাকর্মীরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আপনারা আ.লীগের নেতাকর্মীদের হাঁটুর নিচ থেকে ভেঙে দিবেন। আপনাদের সাথে বিএনপি, ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থাকবেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ