ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ফেসবুক-গুগলের ভ্যাট আদায়ের তথ্য দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২১ রাত ৮:০

গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফটসহ এ ধরনের অনিবাসী সেবা প্রতিষ্ঠান থেকে কর্তন করা ভ্যাট বা মূসক বিবরণীর তথ্য জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৫ ‍আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ব্যাংকগুলোকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, গত ২৪ জুন জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত সভায় অনিবাসী কর্তৃক সরবরাহকৃত সেবার বিপরীতে কর্তিত মূসক-এর মাসিক হিসাব বিবরণী দাখিল করার বিষয়ে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী অনিবাসী ফেসবুক, গুগল, অ্যামাজনসহ এ ধরনের অনিবাসী ব্যক্তি কর্তৃক প্রদত্ত সেবার বিপরীতে কর্তন করা মূসক-এর প্রতি মাসের হিসাব বিবরণী পরবর্তী মাসের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলো জাতীয় রাজস্ব বোর্ড এবং সংশ্লিষ্ট মূসক এজেন্টের কাছে পাঠাবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক একটি রিপোর্ট ফরমেট তৈরি করেছে। অনিবাসী প্রতিষ্ঠানের সেবার বিপরীতে সাধারণ প্রাধিকারের আওতায় কিংবা বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতি সাপেক্ষে বিদেশে পাঠানো অর্থের ওপর উৎসে কর্তিত মূসকের প্রতি মাসের হিসাব বিবরণী অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে পরবর্তী মাসের সাত দিনের মধ্যে সদস্য (মূসক নীতি), জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট মূসক এজেন্টের কাছে পাঠাতে নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান যে, জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় নির্দেশনা ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে। এতে করে অনিবাসী প্রতিষ্ঠানের সেবার বিপরীতে আদায় বিষয়ে স্বচ্ছতা আসবে।

জামান / জামান

টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

ব্যাংককে ১৯১ দেশের অর্থনৈতিক মহাযজ্ঞ শেষ: বৈশ্বিক সংস্কারের নতুন রূপরেখা, অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যা পেল

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

বৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কা

দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী

বাজারে কম দামি সবজি কেবল পেঁপে-মিষ্টি কুমড়া

কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু বৃহস্পতিবার

কারখানায় উৎপাদন নেই, কাগজে রপ্তানি, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী

বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ

সৌর বিদ্যুতের মাধ্যমে সব ধরনের পণ্য উৎপাদন করছে ওয়ালটন

বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী