ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বড়লেখায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৬-৯-২০২৪ বিকাল ৭:৪৬

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে (৫৫) আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার তালিমপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কাদির উপজেলার তালিমপুর গ্রামের মৃত আসাব উদ্দিনের ছেলে। 

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী শুক্রবার সন্ধ্যায় বলেন, 'যুবলীগ নেতা আব্দুল কাদিরকে আটক করেছে যৌথবাহিনী। তার কাছে অস্ত্র ছিল বলে তিনি যৌথবাহিনীর কাছে স্বীকার করেছেন। তবে অস্ত্র উদ্ধার করা যায়নি। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

যুবলীগ নেতা আব্দুল কাদিরের ছেলে মাহি হাসান নিলয় বলেন,  'আমার বাবার বিরুদ্ধে কোনো মামলা নেই। বৃহস্পতিবার রাতে আমাদের বাড়িতে সেনাবাহিনী এসে আমার বাবাকে ক্যাম্পে যেতে বলে। তখন আমার বাবা ঘর থেকে বের হলে তারা তাকে মারধর করেন। এসময় আমাদের ঘরে অস্ত্র আছে বলে তল্লাশি চালানো হয়। কিন্তু অস্ত্র তারা পায়নি। পরে আমার বাবাকে ধরে নিয়ে যায়। এসময় আমাদের সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়।'

পুলিশ সূত্র জানিয়েছে, যৌথবাহিনীর অভিযানে আটক হওয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়। শুক্রবার সকালে তাকে উপজেলা পৌর যুবদলের এক নেতার করা মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত ২৩ আগস্ট বড়লেখা পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার বাদি হয়ে মামলাটি করেন। ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনকে প্রধান আসামি এবং উপজেলা আওয়ামী লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে তিনি মামলাটি করেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা