চবিতে ইযুথ ফর এসডিজি'স্ এর বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইয়ুথ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল'স্ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার ( ৬ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রকারের ফলজ, বনজ এবং ঔষধি উদ্ভিদের চারা রোপণ করা হয়। এরপর শহীদ মিনারের সামনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এরআগে সংগঠনটির সাধারণ সম্পাদক রেফায়েত উল্যাহ রুপক এর সঞ্চালনায় উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নুরুন্নবী সোহান। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি মো.শাহাদাত হোসাইন এবং সদস্য জারিয়াতুন নুর নোফি।
সভাপতির বক্তব্যে নুরুন্নবী সোহান বলেন, একটি টেকসই ও নিরাপদ পৃথিবী গড়তে তরুণদের এগিয়ে আসার বিকল্প নেই। বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ। তাদেরকেই নেতৃত্ব দিতে হবে এসডিজি বাস্তবায়নে।তাই আমরা এই তরুণদেরকে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছি।
সংগঠনটির সহ-সভাপতি মো. শাহাদাত হোসাইন বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে পৃথিবীর নেতৃত্ব এসে পড়েছে তরুণদের কাঁধে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে তরুণদের। এজন্যই আমরা তরুণদের সম্পৃক্ত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইযুথ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল'স্ নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছি।
উল্লেখ্য, এসময় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে সংগঠনের সদস্যদের হাতে পরিবেশ সুরক্ষা ও টেকসই পৃথিবী গড়া নিয়ে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড দেখা যায়।
এমএসএম / এমএসএম
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু