ঘোড়াঘাটে ক্যান্সারে আক্রান্ত সুজনের বাঁচার আকুতি
দিনাজপুরের ঘোড়াঘাটে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে ২৯ বছর বয়সী সুজন সরকার নামের এক যুবক। সে উপজেলার ৩নং সিংড়া ইউপির আব্দুল্লাহ পাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
চলতি বছরের গত ০৫ জুন থেকে বগুড়া টি.এম.এস.এস মেডিকেল কলেজ এন্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোহায়মিনুল ইসলামের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তবে ক্যান্সার ছড়িয়ে পরায় তাকে ১৫ দিন পর পর ক্যামো থেরাপী দিতে হচ্ছে। এ পর্যন্ত তাকে ২টি ক্যামো থেরাপী দেওয়া হয়েছে। প্রতিবার ক্যামো থেরাপী সহ অন্যান্য খরচ মিলিয়ে ৪৫ হাজার টাকা খরচ হয় সুজনের। এ অবস্থায় তার গরীব পিতার পক্ষে খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। উপায় না দেখে সুজনের পিতা তার ছেলের চিকিৎসার জন্য দেশ ও বিদেশে অবস্থানরত হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন করেছেন । এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তার চিকিৎসার জন্য একটি সুপারিশ পত্রও প্রদান করেছেন।
সুজনকে সাহায্য পাঠানোর ঠিকানা, বিকাশ ও নগদ নম্বরঃ ০১৭২২-৪১২০৫১, ব্যাংক একাউন্ট সঞ্চয়ী হিসাব নং- ০০১২২০০০০৬১৩৭, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ঘোড়াঘাট শাখা।
T.A.S / T.A.S
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ