অতিরিক্ত যানজটে টঙ্গীবাসীর ভোগান্তির শেষ নেই
অতিরিক্ত যানজটের কারণে টঙ্গীবাসীর ভোগান্তির যেন শেষ নেই। গাজীপুরা, টঙ্গী কলেজগেট, চেরাগআলী, টঙ্গী স্টেশন রোড থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত প্রায় প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানজট লেগেই থাকে। অতিরিক্ত যানজটের কারণে টঙ্গীবাসী হাঁপিয়ে উঠেছে। নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছানো কোনোভাবেই সম্ভব হয় না। সামান্য বৃষ্টি হলে তো কথাই নেই। সামান্য বৃষ্টিতেই যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয় সাধারণ যাত্রী ও পথচারীদের।
ট্রাফিক পুলিশ ও যানবাহনের চালকদের সাথে কথা বললে তারা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলছে বিআরটি প্রকল্পের কাজ। এ কাজ করতে গিয়ে মহাসড়কে তৈরি করে রাখা হয়েছে গর্ত, ফেলে রাখা হয়েছে বালু-মাটিসহ বিভিন্ন নির্মাণসামগ্রী এবং অধিকাংশ জায়গায় রাস্তা ভাঙা। পুরো সড়কেই এখন খানাখন্দে ভরা। এসব কারণে যানবাহন চলাচল করতে না পেরে প্রতিদিনই তৈরি হচ্ছে যানজটের। দ্রুত মহাসড়কের কাজ শেষ করে টঙ্গীবাসীকে ভোগান্তির হাত থেকে রেহাই দিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত