শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষীক সভা : আগামী ৫ অক্টোবর প্রেসক্লাবের নির্বাচন
সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষীক সভা অনুষ্ঠিত আগামী ৫ অক্টোবর প্রেসক্লাবের নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছে।
৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে শাহজাদপুর প্রেসক্লাবের কার্যালয়ে শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষীক সভা অনুষ্ঠিত হয়। সে সভায় সাধারন সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৫ অক্টোবর ২০২৪ প্রেস ক্লাবের দ্বিবার্ষীক নির্বাচনের তারিখ ধার্য করা হয় এবং এদিন ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি, সদস্য হিসেবে নিযুক্ত হন প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু ও এ্যাডভোকেট আনোয়ার হোসেন।
এ সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সিনিয়র সহ সভাপতি মো. আবুল কাসেম, সহ সভাপতি মো. ওমর ফারক, যুগ্ন সাধারন সম্পাদক মো. আল আমিন হোসেন ও মো. মামুন রানাসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও সাধারন সদসস্য বৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সাবেক সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি, এ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমূখ।
উল্লেখ্য, ১৯৮৩ সালে স্থাপিত হয় ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাব। ১৯৮৩ সালে স্থাপিত হলেও এই প্রথম গোপন ব্যালটে শাহজাদপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ঘটনায় শাহজাদপুর প্রেসক্লাবের সকল সদস্যদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন