ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

হাতিয়ার বয়ারচর সংযোগ ব্রিজ ও বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ৪:৫০

নোয়াখালী সড়কের বয়ারচর সংযোগ ব্রীজঘাট ও বেড়িবাঁধ রক্ষার দাবীতে মানববন্ধন করেছে বয়ারচর ও রামগতি দুই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
 
শনিবার ( ৭ সেপ্টেম্বর) দুপুরে বয়ারচর সংযোগ ব্রীজঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও এলাকাবাসী। 

এ সময় বক্তরা বলেন, আমাদের বয়ারচরের সংযোগ ব্রীজটি রয়েছে নদীর শ্রোত পরিবর্তন হয়ে বিভিন্ন পাড় ভাঙ্গন শুরু হয়েছে। এতে তলিয়ে গেছে অনেক বসত-ভিটা। এ মুহূর্তে ব্রীজটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যদি তা দ্রুত সংস্কার করা না হয় তাহলে এই অঞ্চলের ৫০ হাজারের বেশি মানুষ  রামগতি উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। 

স্থানীয়রা মানববন্ধন থেকে জানান, ব্রীজঘাটের পাশাপাশি বেড়িবাঁধ  অতি দ্রুত সংরক্ষণ করা প্রয়োজন। বেড়িবাঁধ ভাঙনের কারণে কৃষি জমিতে নোনা পানি ডুকে ফসলি জমি নষ্ট হচ্ছে। একই সাথে বাড়িঘর গুলো ভাঙন শুরু হয়েছে।  

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত