ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জাবির সহকারী অধ্যাপক আনান জামানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-৯-২০২৪ বিকাল ৫:০

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনান জামানের বিরুদ্ধে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সিংগাইর উপজেলা বিএনপি আয়োজিত এই সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র নেতাকর্মী ছাড়াও আনান জামানের প্রতি ক্ষুব্দ তার এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন। 

এসময় সিংগাইর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি তার লিখিত বক্ত্যবে বলেন, আনাান জামানের গ্রামের বাড়ী সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামে। তিনি তার গ্রামের বাড়ীতে উঠতি বয়সের যুবক-যুবতী নিয়ে প্রায়ই মাদকের আড্ডা ও অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকতেন। কেউ প্রতিবাদ করলেই তাকে পুলিশি হয়রানি করা হতো। 

সম্প্রতি আনান জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফেসবুক আইডি থেকে, তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে প্রচার করেন। বিপুল পরিমান চাঁদা দেওয়া অসম্ভব জানিয়ে তিনি ৭০০ মোমবাতি জ্বালিয়ে মৃত্যু উৎযাপন করার কথা বলেছে। তবে জেলা বা উপজেলা বিএনপির কোন নেতাকর্মী তার নিকট এই চাঁদা দাবি করেননি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন জেলা-উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে আনান জামানের গ্রামের বাড়ীর একাদিক প্রতিবেশী অভিযোগ করে বলেন, অসহায় গ্রামবাসীদের ইচ্ছেমতো অত্যাচার করে আসছে আনান জামান। তার ক্যাডার বাহিনী দিয়ে জায়গা-জমি দখল করতেন ইচ্ছেমতো। গ্রামের অনেক ব্যবসায়ীরাও তার নিকট টাকা পাওয়ানা রয়েছে। এসব বিষয়ের প্রতিবাদ করলেই পুলিশি হয়রানি হতে হতো বলে উল্লেখ করনে গ্রামাবাসীরা। 

মানিকগঞ্জ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাড. আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম নূরতাজ আলম বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সিংগাইর পৌর বিএনপির সভাপতি অ্যাড. খোরশেদ আলম ভূইয়া জয়সহ আরো অনেকেই।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত