মান্দায় বিএনপির মতবিনিময় ও দোয়া মাহফিল
নওগাঁর মান্দায় বর্তমান আইনশৃঙ্খলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতের জন্য দোয়া, দলীয় নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার সাবাইহাট পিয়াজ পট্টি এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউন্নবী হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম.এ মতিন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজু, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, সাবেক আইন বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার, প্রসাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন খান, মৈনম ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বেলাল, এ্যাড. মিজানুর রহমান ও সিদ্দিক হোসেনসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস