ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের কমিটি গঠন : হোসেন সভাপতি, নাসির সম্পাদক


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ১:১৮
নোয়াখালীর জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্ঠামণ্ডলীর অনুমতিক্রমে ও পরামর্শকদের সমন্বয় এবং সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়। 
 
নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আবুল হোসাইন, সিনিয়র সভাপতি সফিকুল ইসলাম পলাশ, সহ-সভাপতি আজাহার উদ্দিন হৃদয়, সাধারণ সম্পাদক মো. নাসির হোসাইন, সিনিয়র সহ-সম্পাদক দুরন্ত দেবনাথ, সাংগঠনিক সম্পাদক হৃদয় চন্দ্র শীল, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সাইমুন, অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত রাব্বি, প্রচার সম্পাদক ইমরান আনন্দ, ধর্ম সম্পাদক হাছান আহাম্মদসহ ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
 
নবনির্বাচিত সভাপতি আবু্ল হোসেন বলেন, সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন (SBF) ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটিতে আমাকে সভাপতির দায়িত্ব দেয়ার জন্য সংগঠনের সম্মানিত পরামর্শক এবং উপদেষ্টা কমিটিকে আমার মনের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।২০১৭ সালে অল্পসংখ্যক স্বেচ্ছাসবী নিয়ে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করি। এখন পর্যন্ত আমরা দেশব্যাপী ৩ হা্জার ৪৩৫ ব্যাগ রক্ত দান করেছি। সংগঠনটি নিরলস আর নিঃস্বার্থভাবে যারা কাজ করে আসছে। এখন আমাদের কার্যক্রমের সাথে বিভিন্ন কারণে-অকারণে জড়িত নেই, তাদের প্রতিও আমি অত্যন্ত সম্মান আর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।
 
তিনি আরো বলেন, দানের পাশাপাশি আমরা স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, যেকোনো দুর্যোগে তাৎক্ষণিক মোকাবেলা, রমজানে এতিমদের সাথে ইফতার আয়োজন, ত্রাণসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করি। কমিটির নবনির্বাচিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রকাশ করছি। আগামী এক বছরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে স্বেচ্ছাসবী হিসেবে কাজ করতে পারি।
 
এছাড়াও নতুন কমিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এমএসএম / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা